মৎস্য মন্ত্রীকে অপদার্থ বলে আক্রমণ TMC বিধায়কের, পরে বললেন, ‘মুখ ফস্কে বেরিয়েছে’
বৃহস্পতিবার সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন,
"মন্ত্রী জানেন না রাজ্যে কতগুলি ফিসারিজ সমবায় রয়েছে। শুধু তাই নয় সমবায় গুলি বন্ধ হয়ে পড়ে আছে।" এরপর মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অভিযোগের জবাব দিয়ে বলেন, "রাজ্যে মোট ৮৭৫ টা মৎস্য সমবায় রয়েছে। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সবগুলি বন্ধ হয়ে রয়েছে এই তথ্য সঠিক নয়।"
মৎস্য মন্ত্রীকে অপদার্থ বলে আক্রমণ TMC বিধায়কের, পরে বললেন, 'মুখ ফস্কে বেরিয়েছে'
মৎস্য মন্ত্রীকে অপদার্থ বলে আক্রমণ TMC বিধায়কের
এবার বিধানসভার অন্দরেই রাজ্যের মৎস্যমন্ত্রীকে অপদার্থ বললেন রতুয়ার তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, মন্ত্রী জানেনই না রাজ্যে কতগুলি মৎস্য সমবায় আছে। আর কতগুলি সমবায় বন্ধ রয়েছে সেটাও জানেন না। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রীকে অপদার্থ বলে ঠিক করেননি।
বৃহস্পতিবার সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন, “মন্ত্রী জানেন না রাজ্যে কতগুলি ফিসারিজ সমবায় রয়েছে। শুধু তাই নয় সমবায় গুলি বন্ধ হয়ে পড়ে আছে।” এরপর মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই অভিযোগের জবাব দিয়ে বলেন, “রাজ্যে মোট ৮৭৫ টা মৎস্য সমবায় রয়েছে। হতেই পারে এর মধ্যে কয়েকটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সবগুলি বন্ধ হয়ে রয়েছে এই তথ্য সঠিক নয়।”


Post A Comment:
0 comments so far,add yours