অযোগ্যদের পক্ষে আগেও সওয়াল করতে দেখা গিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, চাকরি তো গিয়েছেই, অন্তত নতুন নিয়োগে সুযোগ দেওয়া হোক।
'আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন...', এসএসসি-র দাগিদের নিয়ে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট
রাজ্যকে ধমক হাইকোর্টের
অযোগ্যদের আবেদনে আবারও বিরক্ত সুপ্রিম কোর্ট। বারবার বলা সত্ত্বেও কেন অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার আবেদন আসছে! তাতেই অসন্তুষ্ট শীর্ষ আদালত। বৃহস্পতিবার ফের রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছে ডিভিশন বেঞ্চ। এদিন ফের বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান কয়েকজন। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, এদিন কয়েকজন প্রতিবন্ধী প্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। নতুন নিয়োগের পরীক্ষায় বসার আবেদন জানান তাঁরা। তাঁদের কাছে কিছু নথি দেখতে চান বিচারপতিরা। কিন্তু সেই নথি তাঁরা দেখাতে পারেননি। এরপর ক্ষুব্ধ হয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি বলেন, “বারবার বলেছি দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। তারপরও রোজ রোজ এই মামলা শুনতে হচ্ছে।”


Post A Comment:
0 comments so far,add yours