মন্দির বাজারে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের , পরিবারের পাশে মন্দির বাজারের বিধায়ক
দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার থানার অধীনে কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তার দুই মেয়ে যেটা স্থানীয় সূত্রে জানা যায় মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার তার মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ট ানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর তার জেরে মাটির দেয়াল ভগ্নাংশ হয়ে পড়াই আচমকায় মাটির দেয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়। এই ঘটনায় মন্দিরবাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ঘটনা খতিয়ে দেখতে যান এবং পরিবারের পাশে থাকার বার্তা ও দেন সুন্দরবন জেলার সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন সব ধরনের সাহায্য করা হবে। মূলত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আগামী দিনেও পাশে থাকবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন বিধায় জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। এরপর ঘটনাস্থলে আসেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। পরে ঘটনাস্থলে আসেন বাপি হালদার। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতএর ছেলে মেয়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাঠানো টাকা তাদের হাতে তুলে দিলেন।


Post A Comment:
0 comments so far,add yours