পাথরপ্রতিমা ব্লকের গুরুদাসপুর পূর্ব পাড়ায় বোমাতঙ্ক। ঘটনাস্থলে দমকলের কর্মী ঢোলা থানার পুলিশ ও বোম স্কোয়ার।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ঢোলা থানার গুরুদাসপুর পূর্বপাড়া খালপাড় থেকে উদ্ধার হল বোমা। বৃহস্পতিবার সকালে হঠাৎই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে খালপাড়ের ধারে পড়ে থাকা একটি লাল বালতি। প্রথমে সাধারণ বস্তু মনে হলেও পরে সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঢোলা থানার পুলিশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। কিছুক্ষণের মধ্যেই বিশেষজ্ঞ দল ও দমকল। এসে বালতিটি পরীক্ষা করে এবং উদ্ধার হয় বোমা।
তবে কতগুলি বোমা বোমা ছিল তা জানা যায়নি। কারণ নিরাপত্তার জন্য ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার দূরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের আটকে দেয় পুলিশ। জেলার পুলিশ সুপার কোর্টেশ্বর রাও ফোনে জানিয়েছেন বালতিতে একটি মাত্র বোমা ছিল। সেটা ঘটনা স্থল থেকে কাছাকাছি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে । তাঁদের অভিযোগ, “আমাদের বাড়ির এত কাছে যদি বোম রাখা যায় তবে আমরা কীভাবে নিশ্চিন্তে থাকব?” তবে কে বা কারা ওখানে বোমাটি রাখলো পুলিশ তদন্ত শুরু করেছেন।


Post A Comment:
0 comments so far,add yours