একাদশ দ্বাদশে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিলের পর 'সুপ্রিম' নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন।
গতকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর এসএসসি মামলায় কোর্ট জানতে চেয়েছে কবে টাকা ফেরত দেবে দাগিরা। আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে পুরো নজর রাখছে আদালত। বারবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও দাগি যাতে পরীক্ষায় না বসেন।
রবিবার রয়েছে পরীক্ষা, তার আগে কী কী করতে হবে? ফের মনে করাল কমিশন
প্রতীকী ছবি
গত রবিবার (৭ সেপ্টেম্বর) নতুন করে নবম-দশমের পরীক্ষা নিয়েছিল এসএসসি(SSC)। আগামিকাল অর্থাৎ রবিবার (১৪ সেপ্টেম্বর) ফের পরীক্ষা রয়েছে। এবার পরীক্ষায় বসবেন একাদশ-দ্বাদশের প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। থাকছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। তবে পরীক্ষায় বসার পূর্বে কী কী করতে হবে পরীক্ষার্থীদের তা আবারও মনে করিয়েছে কমিশন।
কখন ঢুকতে হবে পরীক্ষার হলে?
কী কী নির্দেশ দিয়েছে SSC?
প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে। স্বচ্ছ পেন অর্থাৎ যে পেনের ভিতর থেকে রিফিল দেখা যাবে তেমন পেন নিয়ে পরীক্ষায় বসতে হবে। যদি একান্তই কোনও পরীক্ষার্থী এই ধরনের পেন না পান, তাহলে পরীক্ষাকেন্দ্রেই কমিশনের তরফে এই পেন রাখার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একাধিক সেন্টারে নেই ক্লোক রুম (একটি নির্দিষ্ট স্থান যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পোশাক,ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সাময়িকভাবে জমা রাখতে পারেন) সেই কারণে এসএসসি-র তরফে আবেদন করা হয়েছে যাতে কোনও পরীক্ষার্থী মূল্যবান জিনিস এখানে হলে নিয়ে না আসেন।
পাশাপাশি দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়। যদি অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে পরীক্ষার্থীদের সরকারি পরিচ্ছেদের পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।
একাদশ দ্বাদশে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিলের পর ‘সুপ্রিম’ নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। গতকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর এসএসসি মামলায় কোর্ট জানতে চেয়েছে কবে টাকা ফেরত দেবে দাগিরা। আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে পুরো নজর রাখছে আদালত। বারবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও দাগি যাতে পরীক্ষায় না বসেন। এই আবহের মধ্যেই একটাই প্রশ্ন উঠছে, আগামিকালের পরীক্ষাতে কোনও দাগি বসছেন না তো?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “কালকে দ্বিতীয় দফার পরীক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মতো এসএসসি-কে জানিয়েছি। আমি সব পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, প্রশাসনের তরফে সর্বোচ্চস্তরে ব্যবস্থা নেওয়া আছে, আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে, মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি নির্ভুল প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি কাল পরীক্ষা নির্বিঘ্নে হবে।”


Post A Comment:
0 comments so far,add yours