মুখে হাসি নিয়েই তিনি বললেন, "ওরা সবাই আমার ছাত্রী। ওদের সঙ্গেই এবার আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। আজকের প্রশ্নপত্র এভারেজ ছিল। এখনও মনে অনেক রাগ রয়েছে। কিন্তু কার ওপর রাগ দেখাব বলুন। এখন এখানে যদি বিক্ষোভ দেখাই, পুলিশ তাহলে তুলে নিয়ে যাবে।"
রাগ তো হচ্ছে, কিন্তু রাগ দেখালেই পুলিশ তুলে নিয়ে যাবে', ছাত্রীদের সঙ্গেই পরীক্ষা দিলেন চাকরিহারা অঙ্কের শিক্ষক
ছাত্রীদের সঙ্গেই আবারও পরীক্ষা দিলেন শিক্ষক
হাজারও বিতর্ক, হাজারও বিক্ষোভের পরও রবিবার নির্বিঘ্নে সম্পূর্ণ হল এসএসসি-র নবম দশমের ফ্রেশ সিলেকশন পরীক্ষা। ২০১৬-র চাকরিহারা শিক্ষকরাও পরীক্ষা দিলেন এবার। এত বছর স্কুলে পড়িয়ে আসার পরও আবারও নিজের যোগ্যতা প্রমাণের লড়াই, এখনও মেনে নিতে পারছেন না তাঁরা।
সামনে ধরা পড়েছে এমন অনেক চাকিরহারা শিক্ষকদের ক্ষোভ। এদিন মণীন্দ্রচন্দ্র কলেজে সিট পড়েছিল শিবপুরের হিন্দি মাধ্যম স্কুলের এক চাকরিহারা শিক্ষকের। তিনি অঙ্কের শিক্ষক। এবার তাঁর ছাত্রীদের সঙ্গেই পরীক্ষা দিলেন তিনি। মনের কেমন অবস্থা? প্রশ্ন করতেই এক রাশ ক্ষোভ উগরে দিলেন সেই শিক্ষক।
মুখে হাসি নিয়েই তিনি বললেন, “ওরা সবাই আমার ছাত্রী। ওদের সঙ্গেই এবার আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। আজকের প্রশ্নপত্র এভারেজ ছিল। এখনও মনে অনেক রাগ রয়েছে। কিন্তু কার ওপর রাগ দেখাব বলুন। এখন এখানে যদি বিক্ষোভ দেখাই, পুলিশ তাহলে তুলে নিয়ে যাবে।”
পাশেই দাঁড়িয়েছিলেন ওই শিক্ষকের ছাত্রী। তিনি বলেন, “প্রশ্নপত্র এভারেজ এসেছে। দেখা যাক কী হয়!” শিক্ষকের পাশে বসেই বললেন তিনি। উল্লেখ্য, এদিন, মণীন্দ্রনাথ কলেজে যাঁদের সিট পড়েছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভিন রাজ্যের পরীক্ষার্থী। অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে এসেছিলেন।


Post A Comment:
0 comments so far,add yours