ভিন রাজ্যে বাঙালিদের ওপর বিজেপি অমানবিক অত্যাচার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল গঙ্গাসাগরে।
ভিন রাজ্যে বাঙালিদের ওপর বিজেপি অমানবিক অত্যাচার এবং বাংলা বিদ্ধেষ ষড়যন্ত্রের ও দেশ জুড়ে বাংলা ভাষার উপর ঘটে চলা সন্ত্রাস ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে ও মেও রোডে আন্দোলনের মঞ্চ সেনাদের দিয়ে জোর করে খুলে দিয়েছে বিজেপি তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে জেলা জুড়ে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর এ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নেতৃত্বে এবং সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ সভাপতি স্বপন কুমার প্রধান, জেলা পরিষদের সদস্য এবং জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, ব্লক সভাপতি মহিতোষ দাস,সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।


Post A Comment:
0 comments so far,add yours