ঘটনার সময় হামলাকারীকে আরও দুই মহিলাকে ছাড়াতে আসে আরও দুই মহিলা। কিন্তু কেন আচমকা ওই হামলা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর কানে গিয়েছে পুলিশেও। খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
মাঝরাতে কাউন্সিলরের বাড়িতে হামলা মদ্যপ মহিলার, CCTV-তে ধরা পড়ল সবটা! ৩ জনকে আটক করল পুলিশ
চাপা উত্তেজনা এলাকায়
কাউন্সিলরের বাড়িতে মদ্যপ অবস্থায় হামলা মহিলার। বাঁশ দিয়ে মেরে জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। এমনকি ঘটনার সময় টাল সামলাতে না পেরে হামলাকারী মহিলা ড্রেনেও পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। এখানেই থাকেন কাউন্সিলর অঞ্জন পাল। তাঁর বাড়িতেই হামলার চালানোর অভিযোগ উঠেছে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনার পর স্বভাবতই আতঙ্কে কাউন্সিলরের পরিবারের লোকজন।
এদিকে ঘটনার সময় হামলাকারীকে আরও দুই মহিলাকে ছাড়াতে আসে আরও দুই মহিলা। কিন্তু কেন আচমকা ওই হামলা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর কানে গিয়েছে পুলিশেও। খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুরোদমে ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। আটক করা হয়েছে তিন মহিলাকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অগাধ ভক্তি! প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দিয়ে দিতে চাইলেন রাজ কুন্দ্রা, তারপর...
কাউন্সিলর বলছেন, “১৪ অগস্ট গভীর রাতে এটা হয়েছে। দরজায় বারবার আঘাত করা হয়েছে। জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। পরে জানতে পেরেছি প্রিয়াঙ্কা দাস নামে বছর ছাব্বিশের একটা মেয়ে এই কাজ করেছে। ইচ্ছা করেই এটা করা হয়েছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে চূড়ান্ত মাতাল অবস্থায় এটা করেছে। পরে দেখা যায় আরও দু’টো মেয়ে এসে ওদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এলাকারই কেউ পুলিশে খবর দিয়ে দেয়। আমি নিচে নামতে নামতে দেখি পুলিশের দু’টো ভ্যান এসে গিয়েছে। ওদের তিনজনকেই থানায় নিয়ে গিয়ছে পুলিশ। আমিও থানায় অভিযোগ জানিয়েছি।”


Post A Comment:
0 comments so far,add yours