ট্রলার থেকে পড়ে নিখোঁজ  রায়দিঘির ১ মৎস্যজীবী সাইদুল মোল্লা!


গতকাল বিকেলে কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রায়দিঘি থেকে রওনা হওয়া “রানি” নামে একটি ট্রলার থেকে কোনোক্রমে নদীতে পড়ে যান সাইদুল মোল্লা নামের এক মৎস্যজীবি।

জানা গেছে, গত ১৩ আগস্ট রায়দিঘির ঘাট থেকে মোট ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মাছ ধরা উদ্দেশ্যে রওনা দেন । ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা ।

২৪ ঘন্টা কেটে গেলে ও ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবি কে উদ্ধার করা সম্ভব হয়নি, তার খোঁজে জোরকদমে চলছে তল্লাশি অভিযান।
ইতি মধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এই দুর্ঘটনার বিষয়ে এলাকার বাসিন্দারা দুঃখ প্রকাশ করেন এবং জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের সাইদুল মোল্লাকে উদ্ধার করা সম্ভব হয়, নিখোঁজ মৎস্যজীবীর মা বলেন আমার ছেলে আগে বালি লোড আনলোড করার কাজ করতো, তারপর কাজ না থাকার কারণে ট্রলারে মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরতে গেছিলো, কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি, অন্যদিকে রায়দিঘি মৎস্যজীবী অ্যাসোসিয়েশন এর সম্পাদক অলক হালদার বলেন, প্রাকৃতিক  দুর্যোগের সতর্কতা থাকার কারণে রানী নামের ট্রলারটি গভীর সমুদ্র থেকে ফিরে আসছিল রায়দীঘিতে, কেঁদো দ্বীপের কাছে ওই মৎস্যজীবি কোনক্রমে নদীতে পড়ে যায়, তারপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি, ২৪ ঘন্টা কেটে গেলেও তার খোঁজ মিলছে না, তবে এখনও চালানো হচ্ছে তল্লাশি।

রায়দিঘি থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours