গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে ভূতল পরিবহনের অফিস স্থানান্তরিতকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি
ভূতল পরিবহন নিগমের অফিস স্থানান্তরিত করার ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গঙ্গাসাগরের কচুবেড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুবেড়িয়া থেকে ভূতাল পরিবহনের নিগমের অফিস স্থানান্তরিত করা হচ্ছে কাকদ্বীপে। সেই খবর পাওয়া মাত্রই কচুবেড়িয়ায় ভূতল পরিবহন নিগমের অফিস ঘিরে ফেলে এলাকাবাসীরা। শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
পশ্চিমবঙ্গ সরকারের ভূতল পরিবহন দপ্তরের পক্ষ থেকে কচুবেড়িয়ায় ভেসেল ঘাটের কাছে যাত্রী সাধারনের সুবিধার্থে একটি অফিস করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে কচুবেড়িয়ার ভূতল পরিবহনের এই অফিস থেকেই পরিচালন করা হয় ভেসেল পরিষেবা। সম্প্রতি সময় , কচুবেরিয়া ভূতল পরিবহনের অফিসের একটি আধিকারিক বদলি হয়। এবং নতুন আধিকারিক এসে কচুবেড়িয়া থেকে ভূতল পরিবহনের অফিস কাকদ্বীপের স্থানান্তরিত করা চিন্তাভাবনা শুরু করে। এরপর শুরু হয় ধুমধুমার পরিস্থিতি, সামাল দেওয়ার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র। আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি এরপর বৈঠকে শেষে তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন। 24 ঘন্টার মধ্যে কচুবেড়িয়া ভূতল পরিবহন অফিস থেকে যে নথি কাকদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে সেই নথি পুনরায় নিয়ে আসা হবে কচুবেড়িয়া ভূতল পরিবহন দপ্তরের অফিসে। এবং তিনি আরো আশ্বাস দেন যে কচুবেড়িয়া থেকে ভূতল পরিবহন বিভাগের এই অফিস অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। প্রশাসনিক আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন এলাকার মানুষেরা।


Post A Comment:
0 comments so far,add yours