গঙ্গাসাগরে অন্ধ মা ও প্রতিবন্ধী ছেলের বাড়িতে মিললো প্রশাসনিক সাহায্য।
প্রাকৃতিক বিপর্যয় ভেঙে পড়েছিল মাটির বাড়ি। মাথা গোজার ঠাইটুকু নেই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রান্না ঘরেই কোনরকমে বসবাস করছিল গঙ্গাসাগরের অন্ধ বৃদ্ধা। ছেলের প্রতিবন্ধী ভাতায় কোন রকমে চলছিল তাদের সংসার। সাগর বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় ছবি বারিক (৭৫) তার প্রতিবন্ধী ছেলে জয়দেব বারিকে নিয়ে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। ছেলে প্রতিবন্ধী ঠিকমতন চলাফেরা করতে পারে না পরিবারের আয় বলতে প্রতিবন্ধী ভাতা। জয়দেবের মা সম্পূর্ণভাবে অন্ধ দুচোখে কোনভাবেই দেখতে পায় না। কোন রকম ভাবে হাত ধরে ধরে সংসারের যাবতীয় কাজ তিনি করেন মায়ের এই কাজে সাহায্য করে প্রতিবন্ধী ছেলে জয়দেব। এই ভাবেই মা আর ছেলের সংসার চলছিল কোন রকমের কিন্তু মাথার ওপর আকাশ ভেঙে পড়ল প্রাকৃতিক বিপর্যয়ে। এক চিলতে ভিটাতে বসবাস করছিল ছবি বারিক ও জয়দেব বারিক। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়িতেই এরপর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ছবি বারিক আশ্রয় নিয়েছিল পাশের রান্নাঘরে।
আর গত মঙ্গলবার সেই খবর তুলে ধরেছিল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই পরিবারের অসহায়ের কথা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সাগর বিডিও কানাইয়া কুমার রাওকে বিষয়টি জানানো হয়েছিল পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল প্রশাসন। সেই মতন সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে ত্রিপল চাল হাঁড়ি করা ও রান্নার যাবতীয় জিনিস সহ বেশ কিছু পোশাক তুলে দেয়া হয় উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল ও প্রধান অঞ্জলি সিং এদিন উপপ্রধান জানান এই পরিবারের পাশে থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বাড়ি প্রকল্পের নাম তুলে এই পরিবারের বাড়ি তৈরীর ব্যবস্থা করে দেবেন। প্রশাসনের সাহায্য পেয়ে খুশি এই দুস্থ পরিবার।


Post A Comment:
0 comments so far,add yours