*রাস্তার পাশে জঙ্গলে পড়ে রয়েছে কাটা পা এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়*
উস্তি: রাস্তার পাশে একটি জঙ্গলে পড়ে থাকা মানুষের কাঁটা পা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার পর থেকে গা শিউরে উঠেছে এলাকাবাসীদের। কৌতুহালে সকাল থেকে ওই রাস্তার পাশে জঙ্গলে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে সোমবার সকাল বেলা উস্তি থানার অন্তর্গত সরাচী এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই কাটা পা দেখার পর খবর দেয় উস্তি থানাতে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানবদেহের অংশটি উদ্ধার করে। মানবদেহের অংশটি উদ্ধার করে ময়না তদন্ত করানোর জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় উস্তি থানার পুলিশ। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।
এই বিষয়টা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি বলেন, সোমবার সকালে উস্তি থানার অন্তর্গত সরাচী এলাকায় রাস্তার পাশে একটি জঙ্গলে মানব দেহের কাটা অংশ (কাটা পা) উদ্ধার হয়। এবং ওই পায়ের সঙ্গে একটি স্টিকার উদ্ধার হয়। সম্পূর্ণ বিষয় আমরা তদন্ত করে জানতে পারি মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকায় একটি মেডিকেল ওয়েস্ট ইউনিট রয়েছে, সেই ইউনিটে নিয়ে যাওয়ার সময় কোনো কারণবশত এই মানব দেহের অংশ রাস্তার পাশে পড়ে গিয়েছে। আমরা সমস্ত বিষয় তদন্ত শুরু করেছি। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে এই মানব দেহের অংশটি কোন অস্ত্র প্রচারের পর কোন ব্যক্তির শরীর থেকে বাদ দেয়া হয়েছে। এছাড়াও ময়নাতদন্তের পর আমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবো। আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছি।


Post A Comment:
0 comments so far,add yours