১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের পরে ১৭ই আগষ্ট করা হলো জাতীয়বাদী সংস্কৃতিক অনুষ্ঠান ।
রবিবার নামখানা ব্লকের দশ মাইল বাসস্ট্যান্ডের কাছে শিবপুর আলাপন ক্লাবের পক্ষ থেকে ১৭ ই আগস্ট জাতীয়বাদী সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো। এবং নামখানা ব্লকের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয় এর পাশাপশি উপস্থিত সকল অতিথিগণ দের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় ।
এ বিষয়ে ক্লাবের সদস্য পলাশ দাস বলেন জাতীয়তাবাদী ভাবধরা সম্পূর্ণের সাথে সাথে পরিবেশকে রক্ষা করার দারুন প্রয়াস সামাজিক মাধ্যমে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এবং পিছিয়ে পড়া এলাকা হিসাবে আমাদের ব্লকের যে সকল দুস্থ ছাত্র-ছাত্রী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্রণা তাদেরকে উদ্বৃত্ত করার একটি ছোট্ট প্রয়াস আলাপন ক্লাব করে দেখায়। তার সাথে সাথে আগামী দিনে সকল কৃতি ছাত্র-ছাত্রীদের আরো উদ্যোক্ত করতে এবং নতুন দিশার সাথে থাকতে আলাপন ক্লাব সর্বদা এই কাজ করে চলবে বলে জানায় ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours