*জেলাস্তরে কন্যাশ্রী পুরস্কার পেলো পাঁচ কন্যা। কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত সাগরের কন্যা সন্ধ্যা মাইতি।* 

ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ফলে জেলাস্তরে কন্যাশ্রী পুরস্কার পেলো পাঁচ কন্যার। ১৪ই আগস্ট দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। এই পাঁচ কন্যার মধ্যে রয়েছে গঙ্গাসাগরের নিম্নবিত্ত পরিবারের মেয়ে সন্ধ্যা মাইতি। সাগরের দক্ষিণ হারাধনপুর গ্রামে নিতান্তই নিম্নবিত্ত পরিবার মাইতি পরিবারের জন্ম সন্ধ্যার। সন্ধ্যার স্থানীয় এলাকার বাসিন্দা সুশান্ত মাইতির কন্যা। সংসারের অভাব অনটনের মধ্যেই বড় হয়ে ওঠা সন্ধ্যা ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। স্কুল টিউশনের ফাঁকে মাঠমুখী হয়ে থাকতে সন্ধ্যা। সময় করানোর সাথে সাথে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ে তার। স্থানীয় এলাকায় প্রশিক্ষণ নেওয়া শুরু করে। 

এরকমই বিভিন্ন ধরনের প্রতিকূলতা অতিক্রম করে কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবে মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছেন সন্ধ্যা মাইতি। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে সাগরদ্বীপের গল্প সন্ধ্যা মাইতিকে কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হলো। গত ১৪ই আগস্ট দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের পক্ষ থেকে সন্ধ্যার হাতে তুলে দেওয়া হয় কন্যাশ্রী পুরস্কারের সার্টিফিকেট। পরিবার তথা সমগ্র সাগর দ্বীপের মানুষ গর্বিত সন্ধ্যার এই সাফল্যে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours