ভরা বর্ষায় গঙ্গাসাগরে ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মায়া গোয়ালিনীর ঘাট , আর সেখানেই ট্রলার থেকে নদীতে নিখোঁজ হয়ে যান দুই মৎস্যজীবী। 

নিখোঁজ দুই মৎস্যজীবী বছর ৪৫ এর দেবেন জানা এবং বছর ৪০ এর সীতারাম মন্ডল ওরফে লাল্টু। নিখোঁজ ২ মৎস্যজীবীর বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকায়। 

সূত্রের খবর , মাছ ধরার পর গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাটে ফিরে এসেছিল ৭ মৎস্যজীবীর দল। কিন্তু মাছ নামিয়ে আবারো তারা মাছ ধরার উদ্দেশ্যে বের হন আর তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর , এফ বি মা কালী নামে ওই ট্রলার থেকে অসাবধানবশত নদীতে পড়ে যান দুই মৎস্যজীবী। 


যদিও নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি অভিযান, তবে এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়ি পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।  

ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স এর কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। অন্যদিকে, অন্যান্য মৎস্যজীবীরাও নিজেদের মতো করে নিখোঁজ ২ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours