সম্প্রতি ম্রুণাল তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার কেরিয়ারে।
সত্যি কি ধনুষের সঙ্গে প্রেম করছেন? মুখ খুললেন ম্রুণাল
আচমকাই রটে গেল দক্ষিণী সুপারস্টার ধনুষ নাকি প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। এমনকী, তাঁদের দুজনের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে এই নিয়ে ধনুষ আপাতত কিছু না বললেও, সোশাল মিডিয়ায় ম্রুণাল স্পষ্ট না বলে, হেঁয়ালি করে বুঝিয়ে দিলেন, যে তিনি প্রেমে আছেন কি নেই!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ম্রুণাল তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার কেরিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।
কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?
সম্প্রতি ম্রুণালের তারকা খচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধনুষ। আর সেখানেই ধনুষকে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অফ সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বই পৌঁছে ছিলেন ধনুষ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধনুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ।


Post A Comment:
0 comments so far,add yours