এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভায় বিজেপির বিধায়করা ছিলেন না। কিন্তু, সরস্বতী পুজো নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দেন মমতা। তিনি বলেন, "সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে পুজো হয়েছে। সব স্কুল, কলেজে পুজো হয়েছে।"


 ছবি দেখিয়ে যোগেশের সরস্বতী পুজো বিতর্কে প্রমাণ দিলেন মমতা
যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোর ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা: সরস্বতী পুজোয় বাধাদানের অভিযোগ নিয়ে বিধানসভায় জবাব দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগকে খারিজ করে রাজ্যে সরস্বতী পুজো কত হয়েছে, তারও হিসেব দিলেন তিনি। বিরোধীরা অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী যে কলেজে আইন নিয়ে পড়েছিলেন, সেখানেও সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল। এই নিয়েও মুখ খুললেন মমতা।

সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রস্তাব পড়লেও এই নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়েন বিরোধী দলনেতা।

এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভায় বিজেপির বিধায়করা ছিলেন না। কিন্তু, সরস্বতী পুজো নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দেন মমতা। তিনি বলেন, “সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে পুজো হয়েছে। সব স্কুল, কলেজে পুজো হয়েছে। সব পাড়ায় পুজোয় হয়েছে। সব ক্লাবে পুজো হয়েছে। সব ধরলে অন্তত ৩-৪ কোটি পুজো হয়েছে। একটা জায়গার একটা ঘটনাকে নিয়ে আপনারা বাংলাকে কলঙ্কিত করলেন। আমাকে কলঙ্কিত করলেন। হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours