পাঁচ মাস পর সম্পূর্ণরূপে চালু হচ্ছে লোকাল ট্রেন, জানাল নবান্ন। আগামী রবিবার অর্থাৎ ৩১শে অক্টোবর থেকে আবারও রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। পূর্ব রেলওয়ের তরফে আগেই বলা হয়েছিল লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে রেল সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে। এরমধ্যেই নবান্নের তরফে শুক্রবার এক নির্দেশিকা জারি করে জানান হল আবারও লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে এ রাজ্যে। আর তা শুরু হচ্ছে আগামী রবিবার থেকেই।
Information source- SNews
