গত ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। বিপুল আসনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু দুই বিধায়ক দুটি করে আসনে লড়েছিলেন। তার মধ্যে একজন বর্তমানে রাজ্য়ের মুখ্যমন্ত্রী। ওই দুই বিধায়কের ছেড়ে যাওয়া আসনেই হবে নির্বাচন।

ফের ভোটের বিজ্ঞপ্তি জারি হল। দেশের একাধিক রাজ্যের সঙ্গে উপ নির্বাচন হবে পশ্চিমবঙ্গেও। সোমবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Eletion Commission)। বাংলার দুই আসনে হবে ভোট। আগামী ৬ অক্টোবর ভোটের দিন নির্ধারিত হয়েছে। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।


রেজিনগর ও নন্দীগ্রাম- এই দুই আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যের দুই বিধায়ক ২০২৬-এর নির্বাচনে দুটি করে আসন থেকে লড়েছিলেন। একজন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য়জন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁদের দুই আসনেই হবে উপ নির্বাচন।

রাতের বেলা দেওর ডেকেছিল...দরজা খুলে দিই, তখনই...', কী হল মহিলা জানালেন নিজেই
শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে, নওদা ও রেজিনগর থেকে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি রেজিনগর আসনটিট ছেড়ে দেন।


পশ্চিমবঙ্গ ছাড়াও উপ নির্বাচন হবে তামিলনাড়ুর দুটি, পুদুচেরির একটি ও অসমের একটি আসনে। এই কেন্দ্রগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর ও মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ১৯ সেপ্টেম্বর। তবে বসিরহাট সংসদীয় কেন্দ্রের ভোট ঘোষণা করা হয়নি। হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে ওই কেন্দ্র ফাঁকা আছে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours