রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পরই মহিলাদের জন্য বড় ঘোষণা বাস্তবায়ন করল বিজেপি। বিরোধী দলের থাকাকালীন ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভান্ডারের দেড় হাজার টাকার পরিবর্তে 'অন্নপূর্ণা যোজনা'র মাধ্যমে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে।
টাকা হাতে পেয়ে বেজায় খুশি দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিলারা। এই আনন্দের মাঝেই দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ভারতীয় জনতা পার্টির মণ্ডল টু-এর পক্ষ থেকে মহেন্দ্রগঞ্জ বাজারে একটি বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়।মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি এই অনুদান পৌঁছানোয় উচ্ছ্বসিত মহিলারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে ধন্যবাদ জানান।
এদিনের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কয়েক হাজার মহিলা। মিছিল শেষে এক বিশাল জনসভাও অনুষ্ঠিত হয়, যেখান থেকে নেতৃত্বরা শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ব্লক কনভেনার সোমনাথ ভূঁইয়া, মণ্ডল টু-এর মণ্ডল সভাপতি ভোলানাথ মাইতি, লড়াকু নেতা বিকাশ কামিলা সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ববৃন্দ ও মোর্চার অন্যান্য নেতৃবন্দ। গোটা কর্মসূচি ঘিরে মহেন্দ্রগঞ্জ বাজার চত্বরে ছিল উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ।


Post A Comment:
0 comments so far,add yours