২০১২ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল রুটের। সেই ম্যাচেই ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রুট। লাল-বলের ক্রিকেটে ইতিমধ্যেই ৪১টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই আজকে আরও একটি রেকর্ড ভেঙে ফেলেছেন রুট। চতুর্থ ইনিংসে হাফ সেঞ্চুরি করার ফলে তিনি টপকে গিয়েছেন সচিনকে।
যে মাইলফলক ছুঁতে পারেননি ব্র্যাডম্যান-ভিভ-সচিনরা, তাই করে দেখালেন জো রুট!
জো রুট
সদ্যই শেষ হয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ৮ উইকেটে ম্যাচ জিতে গিয়েছে ইংল্যান্ড। এর ফলে পাকিস্তানকে ৩-০ হোয়াইট ওয়াশ করে বাড়ি পাঠালেন ডাকেট-আর্চাররা। তবে উজ্জ্বল ইনিংস খেললেন জো রুট। ৬২ রানে অপরাজিত রইলেন তিনি। এর পাশাপাশি জোড়া রেকর্ড গড়লেন ইংল্যান্ড অধিনায়ক।
কী রেকর্ড?
বাবা উইল না করে গেলে, ছেলে-মেয়ের কি সম্পত্তিতে অধিকার থাকে? কী বলে আইন
প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন জো রুট। এই রেকর্ড নেই ব্র্যাডম্যানেরও। এমনকি সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারারাও এই রেকর্ডের অধিকারী নয়। টেস্টে ইতিমধ্যেই ১৪,২৫০ রানের বেশি করে ফেলেছেন রুট। ১৬৯ টেস্ট খেলে ৩০৯ ইনিংস খেলেছেন তিনি। তবে এই রেকর্ড এমন একটি অভাবনীয় রেকর্ড, যা আর কারও নেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে। এর ফলেই রুটের রেকর্ড আরও চমকপ্রদ।
জো রুট (ইংল্যান্ড) – ২০০০* (গড় ৪৪.০০)
সচিন তেন্ডুলকর (ভারত) – ১৬২৫ (গড় ৩৭.০০)
স্যার অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ১৬১১ (গ়ড় ৩৬.০০)
গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) – ১৬১১ (গড় ৫২.০০)
শিবনারায়ণ চন্দ্রপল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৫৮০ (গড় ৪১.৫০)
Cricket
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে করেছেন ৬৬ রান। দ্বিতীয় টেস্টে করেছেন ৪ ও ২৪ রান। পাশাপাশি তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। ইতিমধ্যেই আজকে আরও একটি রেকর্ড ভেঙে ফেলেছেন রুট। চতুর্থ ইনিংসে হাফ সেঞ্চুরি করার ফলে তিনি টপকে গিয়েছেন সচিনকে। টেস্টে ৬৮টি হাফ সেঞ্চুরি করেছেন সচিন। আজকে হাফ সেঞ্চুরির ফলে টেস্টে রুটের হাফ সেঞ্চুরি সংখ্যা হয়ে গেল ৬৯।
২০১২ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল রুটের। সেই ম্যাচেই ৭৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রুট। লাল-বলের ক্রিকেটে ইতিমধ্যেই ৪১টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। টেস্টের ইতিহাসে সবথেকে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১)। তবে যে হারে দৌড়োচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক, তবে যদি ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বিশেষজ্ঞদের মতে, সচিনকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে রুটের।


Post A Comment:
0 comments so far,add yours