দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ শেখ লুৎফর হোসেনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকে শেখ লুৎফর হোসেন জনসমক্ষে খুব কমই দেখা যাচ্ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। পরে তিনি ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিজেপির পতাকা লাগিয়ে সমর্থকদের নিয়ে স্লোগান দেন বলেও অভিযোগ ওঠে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি।


Post A Comment:
0 comments so far,add yours