মামলাটি দায়ের করেছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা সোমা সরদার। ২০১৩ সাল থেকে ওই স্কুলে কর্মরত সোমাকে ‘উদ্বৃত্ত’ দেখিয়ে অন্য স্কুল বেছে নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর।
কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক বদলির নতুন নির্দেশিকা আপাতত থমকে গেল। শিক্ষক-শিক্ষিকাদের ‘উদ্বৃত্ত’ হিসাবে চিহ্নিত করে বদলি করার জন্য গত ২৪ জুলাই শিক্ষা দফতর যে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করেছিল, তার কার্যকারিতার ওপর ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
মামলাটি দায়ের করেছিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা সোমা সরদার। ২০১৩ সাল থেকে ওই স্কুলে কর্মরত সোমাকে ‘উদ্বৃত্ত’ দেখিয়ে অন্য স্কুল বেছে নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা দফতর। সোমার পক্ষে তাঁর আইনজীবী উজ্জ্বল রায় আদালতে জানান, ইংরেজি সব শিক্ষার্থীদের জন্যই একটি আবশ্যিক বিষয় এবং ওই স্কুলে তিনি একমাত্র পাস গ্রাজুয়েট ইংরেজি শিক্ষক। অথচ স্কুলের প্রকৃত শিক্ষক-চাহিদা, ছাত্রসংখ্যা ও বিষয়ভিত্তিক কাজের চাপ বিবেচনা না করেই তাঁকে উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে।
ওইখানকার লোকরাই বলছে, প্রেসিডেন্সি থেকে এমন জিনিস বেরল ভাবতেই পারছি না', নাম না করে ঋতব্রতকে বেনজির কটাক্ষ কল্যাণের
সোমার আইনজীবী উজ্জ্বল রায় জানান, হাইকোর্টের স্থগিতাদেশে জুলাইয়ের এসওপি-র ভিত্তিতে স্কুল বাছাই, বদলি এবং অন্যান্য আনুষঙ্গিক পদক্ষেপ আপাতত থমকে গেল। একই এসওপি অনুসারে উদ্বৃত্ত ঘোষিত ও বদলির মুখে পড়া রাজ্যের বহু শিক্ষক-শিক্ষিকাও এই নির্দেশের সুফল পেতে পারেন।


Post A Comment:
0 comments so far,add yours