গতকাল স্কুল পরিদর্শনে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দীর্ঘক্ষণ ছাত্রদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।কার কী অভাব-অভিযোগ আছে, তা জিজ্ঞাসা করেন। স্কুলে ছাত্ররা কত ওজনের ব্যাগ নিয়ে আসে, সেটাও সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। ব্যাগ নিয়ে আসতে কতটা সমস্যা, তাও জিজ্ঞাসা করেন মন্ত্রী।


এটাই কি এই যুগের গুরুদক্ষিণা? শিক্ষক দিবসের খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে নিগ্রহ করা হয়েছিল জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে। সেই দৃশ্য দেখেছে সবাই। প্রধান শিক্ষককে নিগ্রহ কাণ্ডে টিসি দেওয়া হয়েছে চার ছাত্রকে। এবার ওই কাণ্ডে আটক করা হল এক ছাত্রকে। আজ, শনিবার তাঁকে জুভেনাইল আদালতে তোলা হবে।


জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষক নিগ্রহ কাণ্ডে আটক করা হয়েছে ১ ছাত্র। আজ তাঁকে জুভেনাইল আদালতে তোলা হবে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারই। এই ক’দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই থানায় আসেন অভিযোগ দায়ের করতে।


অভিযোগ পত্রে বহিরাগতদের হামলা চালানোর কথা উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে এক ছাত্রকে আটক করে পুলিশ। আজ তাঁকে জুভেনাইল আদালতে তোলা হবে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওইদিন হামলার ঘটনায় কারা সরাসরি যুক্ত ছিল, সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।


অপরদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এবার ডিআই-কে লিখিত আবেদন করল বামপন্থী শিক্ষক সংগঠনগুলি।

ইতিমধ্যেই চারজন ছাত্রকে টিসি (TC) দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তবে ওই ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে তিনি জানিয়েছেন যে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে টিসি দেওয়া হলেও, ওই ছাত্ররা অন্য স্কুলে ভর্তি হতে পারবে।

গতকাল স্কুল পরিদর্শনে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দীর্ঘক্ষণ ছাত্রদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।কার কী অভাব-অভিযোগ আছে, তা জিজ্ঞাসা করেন। স্কুলে ছাত্ররা কত ওজনের ব্যাগ নিয়ে আসে, সেটাও সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। ব্যাগ নিয়ে আসতে কতটা সমস্যা, তাও জিজ্ঞাসা করেন মন্ত্রী।


Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours