জগদীশ বলেছেন, "তিনজন যেহেতু সরাসরি বিজেপিতে যেতে চান না, তাই এনসিপিআই-তে যোগ দেওয়ার ব্যবস্থা করে বিজেপিই। আমরা এনসিপিআই-তে যাওয়ার কথা জানতাম না। এখন আমাদের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনজন সংখ্যালঘু থেকে যেতে চাইলেও আমরা বিজেপিতে যোগ দেব।" বসুনিয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই মন্তব্য করেছেন আবু তাহের।
দুর্গাপুজোর আগেই NCPI-এর সতেরো জন সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে। অন্তত তেমনটাই দাবি করেছেন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তবে তিনজন সংখ্যালঘু সাংসদ যদি নাও যেতে চান তাঁরা যোগ দেবেন বিজেপিতে। এবার এই নিয়েই মুখ খুললেন সাংসদ আবু তাহের খান। বিজেপিতে যোগদানের কথা ওড়ালেন তিনি। বললেন, “আমরা নিজেদের এলাকায় কাজ করার কথা ভাবছি। অন্য় ১৭ জনের দায়িত্ব, ১৭ জন নেবে।”
একটি সাক্ষাৎকারে আবু তাহের খান বলেন, “বসুনিয়া তাঁর কথা বলেছেন। আমাদের কোনও দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। এটা ওঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে আমাদের মতামতের কোনও মিল নেই।” তিনি আরও বলেন, “আমরা বিজেপিতে বা এনডিএ-তে নেই। আমরা নিজেদের এলাকায় কাজ করার কথা ভাবছি। অন্য় ১৭ জনের দায়িত্ব, ১৭ জন নেবে। এরকম কোনও চুক্তি আমাদের সঙ্গে হয়নি। ১৭ জনের সঙ্গে এ ব্যাপারে কথা বলুন।”


Post A Comment:
0 comments so far,add yours