ফেসবুক লাইভ করে মঙ্গলবার মমতা দাবি করেন, এবছর এখনও পর্যন্ত বইয়ের রয়্যালটি পাননি তিনি। এর পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, "আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি।"


 আর কি রয়্যালটির টাকা পাবেন না মমতা? কী বলছে পাবলিশাররা
ফাইল ছবি


বেতন নিতেন না, পেনশনও নিতেন না। বইয়ের রয়্যালটি আর আঁকা ছবি বিক্রির টাকাতেই নাকি তাঁর সংসার চলত! এ কথা মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার প্রকাশ্যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষমতা গিয়েছে, দলও ভাঙতে বসেছে তাঁর। মঙ্গলবার তিনি দাবি করেছেন বইয়ের রয়্যালটিও বন্ধ হয়ে গিয়েছে তাঁর। কথাঞ্জলি, কবিতাঞ্জলি, কবিতা বিতানের মতো একাধিক বই প্রকাশ হয়েছে তাঁর। সেই বই বিক্রির রয়্যালটির টাকা কেন পাচ্ছেন না তিনি?


ফেসবুক লাইভ করে মঙ্গলবার মমতা দাবি করেন, এবছর এখনও পর্যন্ত বইয়ের রয়্যালটি পাননি তিনি। এর পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “আমি এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু, সেই রয়্যালটিও আমি এ বছর পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে রয়েছে। মানুষ বইমেলায় বই কিনেছে। সেই টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। কিন্তু, আজও পর্যন্ত আমি পাইনি। নিশ্চয় এর পিছনে খেলা রয়েছে।”




তবে প্রকাশকরা বলছেন অন্য কথা। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ করেন ‘দে’জ পাবলিকেশন’ ও ‘বি বুকস’ নামে দুই সংস্থা। দুই সংস্থাই দাবি করেছে, রয়্যালটির টাকা ঠিকই পেয়ে যাবেন মমতা। ‘দে’জ পাবলিকেশন’-এর সঙ্গে যোগাযোগ করা হতে তারা জানিয়েছে, জুন ও জুলাইয়ে হিসেব করে অগস্টে টাকা পাঠানো হয়। এবারও সেই সময়েই টাকা পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে, ‘বি বুকস’ -এর তরফ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রয়্যালটির বিষয়টি যে বা যাঁরা দেখতেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের ফোন নম্বর বদলে গিয়েছে। তাই রয়্যালটি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours