এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর কোনও পরিচয় জানা যায়নি। তবে তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। এই মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।


মুর্শিদাবাদ:  রেললাইনের ধার থেকে যুবক-যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায় রেললাইন থেকে এক যুবক ও এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে দেহ দুটি পড়ে থাকতে দেখে প্রথমে রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর কোনও পরিচয় জানা যায়নি। তবে তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। এই মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours