কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির পক্ষ থেকে মগরাহাট পশ্চিম বিজেপি র যুব মোর্চার তরফ থেকে উস্তি থানার অন্তর্গত ঘোলার মোড়ে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক যুব মোর্চার কেন্দ্রীয় অফিস সেক্রেটারি তুহিন মন্ডল এবং মগরাহাট পশ্চিমের বিজেপি দক্ষ নেতা শ্রী তম্ময় হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্প ধারাবাহিকতা তুলে ধরা হবে। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এবং গরীব মানুষের ঘর বাড়ি এবং কৃষি শিল্প ও বানিজ্য এবং ক্ষুদ্র কুটির শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় নিয়েছেন তা তুলে ধরার চেষ্টা করা হবে। এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হবে জানিয়েছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ।এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির যুব মোর্চার অফিস সেক্রেটারি তুহিন মন্ডল।।
তারিখ ১১/০৮/২০২৬, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে নয়টা


Post A Comment:
0 comments so far,add yours