কলকাতার বেসরকারি হাসপাতালে তিন দিন ধরে ভর্তি মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী হয়েছে অভিনেতার? এখন কেমন আছেন?
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) হাসপাতালে ভর্তি! এই খবর সামনে আসতেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। কেমন আছেন সকলের প্রিয় ‘মহাগুরু’? ঠিক কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, গত পরশু আচমকাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতাকে। তাঁর ডান হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। আর এই খবর পেয়েই তাঁকে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
খবর পেয়েই মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিট। সোজা বাইপাসের ধারের ওই হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার স্বাস্থ্যের সমস্ত আপডেট নেন।
বিবাদে ইতি! বিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন বিজয় থলপতির স্ত্রী সঙ্গীতা
হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours