শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলার শুনানি হয়। আদালতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। গত ৮ দিনে ছয়বার ডাকা হয়েছে।

সুপ্রিম কোর্টে স্বস্তি সুমিতের, রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেকের পিএ-র
সুপ্রিম কোর্টে সুমিত রায়ের স্বস্তি


সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ল সুমিতের। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। বুধবার পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট।


কী জানিয়েছে শীর্ষ আদালত?
শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলার শুনানি হয়। আদালতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। গত ৮ দিনে ছয়বার ডাকা হয়েছে। প্রত্যেকদিন হাজিরা দিয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। এরপরই সুমিতের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতির বেঞ্চ।


ছোপ ছোপ রক্ত চারিদিকে, মাথার খুলির অর্ধেকটাই নেই! ভোরবেলা ঝোপ থেকে বৃদ্ধার দেহ উদ্ধার
অন্যদিকে, তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চায় আদালত। সেক্ষেত্রে, তদন্তের আপডেট ও জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসছে, সেই সম্পর্কিত আপডেট জমা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি। সময় মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। তার ভিত্তিতেই শীর্ষ আদালতে জানিয়ে দেয়, আগামী বুধবার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে সুমিতের রক্ষাকবচও বুধবার পর্যন্ত বহাল থাকল।


সুমিত মামলা
নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুমিত। তবে, শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলায় সুপ্রিম কোর্ট সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়।

তবে, জমি ও চাকরি দুর্নীতি ছাড়া সুমিতের বিরুদ্ধে আরও ৪টি এফআইআর রয়েছে। তাই, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গ্রেফতারির আশঙ্কা করে রক্ষাকবচের আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানান। তবে, আর্জি গ্রহণ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours