নির্মলদের গ্রেফতারি প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, কিছুটা হলেও শান্তি পেয়েছেন। তবে, তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, "যদি নির্মল ঘোষ গ্রেফতার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করার দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।"
নির্মল ঘোষ গ্রেফতার হলে, মমতা বন্দ্যোপাধ্যায়ও...', তিলোত্তমা কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা পাল-মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রেফতারির দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৃহস্পতিবারই তিলোত্তমা-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষ (Nirmal Ghosh) ও সঞ্জীব মুখোপাধ্যায়কে (Sanjib Mukherjee)। তাঁদের বিরুদ্ধে তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অগ্নিমিত্রার প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেফতার করা হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন?
তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার নির্মল-সঞ্জীব
গত ৯ অগস্ট তিলোত্তমার স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড।” এরপরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তারপর রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা সোমনাথ দে।
হাড় কাঁপানো ঠান্ডায় ঝরনার জল, সাদা স্বচ্ছ ভেজা শাড়ি, সেদিন কী কী ঘটেছিল? ৪১ বছর পর রাজ কাপুরকে নিয়ে মুখে খুললেন মন্দাকিনী
কী বললেন অগ্নিমিত্রা?
নির্মলদের গ্রেফতারি প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, কিছুটা হলেও শান্তি পেয়েছেন। তবে, তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “যদি নির্মল ঘোষ গ্রেফতার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করার দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি ৬টার পর পোস্টমর্টেম হয় না। দেহ রেখে দাও। বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে, অভয়ার বাবা-মায়ের মুখ চুপ করে দিতে। যদি প্রশ্নের উত্তর নির্মলবাবুকে গ্রেফতার করে দিতে হয়, যদি সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তাহলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার বলে মনে হয়।”


Post A Comment:
0 comments so far,add yours