ভক্তির টানে অলৌকিক সাধনা! গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম থেকে চৌরঙ্গী শিবালয় মন্দির পর্যন্ত প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার পথ ১০০০ একটি কাটার (পেরেকের) ওপর ডণ্ডী কেটে যাত্রা শুরু করলেন এক শিবভক্ত।


ভক্ত মহাদেবের এই কঠোর সাধনা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ ও পুণ্যার্থীরা। জানা গেছে, শিবভক্ত মহাদেব জানা গঙ্গাসাগরের চৌরঙ্গী শিবালয় মন্দিরে বিশেষ মানত করেছিলেন। সেই মানত পূরণ করতেই কপিলমুনির আশ্রমের সামনে থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করেন তিনি। এরপর শুরু হয় তাঁর এই কঠিন ডণ্ডী কাটা যাত্রা। 



সবচেয়ে আবেগঘন দৃশ্য হলো, এই বিপজ্জনক যাত্রায় মহাদেবের সারথি হয়েছেন তাঁর নিজের মেয়ে। সামনে থেকে ১০০০ একটি কাটা বসানো ভারী তক্তাটি টেনে এগিয়ে নিয়ে চলেছেন মেয়ে, আর ঠিক তার পেছনে ওই তীক্ষ্ণ কাটার ওপরেই শরীর ঘষে ডণ্ডী কেটে এগিয়ে চলেছেন বাবা। ১৩-১৪ কিলোমিটারের এই দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করে চৌরঙ্গী শিবালয় মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালবেন মহাদেব—এমনটাই তাঁর সংকল্প। ভক্তি ও বিশ্বাসের এই চরম নিদর্শন এখন সমগ্র গঙ্গাসাগর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours