দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ধবলাট গ্রাম পঞ্চায়েতে। এলাকার প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য রবিন জানার বিরুদ্ধে কাঠমানি ও তোলাবাজির অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা।
অভিযোগ, তৃণমূল সরকারের আমলে পদে থাকাকালীন সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার ও ভয় দেখানো হতো। রবিন জানা এলাকায় বেরোলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত গ্রামবাসী কাঠমানি ফেরত এবং অত্যাচারের জবাবদিহিতার দাবিতে সরব হন। পরিস্থিতি বেগতিক বুঝে এবং জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রকাশ্যে কান ধরে উঠবস করে ক্ষমা চাইতে বাধ্য হন রবিন জানা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।


Post A Comment:
0 comments so far,add yours