বর্তমানে ব্লু লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। সকালে ওই দুই স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। সেটা বদলে করা হচ্ছে ৬টা।
রাত ১০টা ৪৩-এ লাস্ট মেট্রো, সোমবার থেকে বদলে যাচ্ছে সময়, দক্ষিণেশ্বর-দমদম থেকে কখন ছাড়বে প্রথম মেট্রো
ফাইল ছবি
সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে কর্মক্ষেত্রের সময়, রাতে ফেরার যাত্রী বাড়ছে ক্রমশ। রাতের শেষ ট্রেনের ভিড়ই বলে দেয়, নিত্যযাত্রীদের কাজের সময় কীভাবে বাড়ছে। সেই সব যাত্রীদের কথা মাথায় রেখেই সময় বদলানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো। সোমবার থেকেই বদলে যাচ্ছে সেই সূচি। শুধু শেষ মেট্রো নয়, বদলাচ্ছে সকালের প্রথম মেট্রোর সময়ও। ব্লু ও গ্রিন দুই লাইনের জন্যই এই ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ব্লু লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। সকালে ওই দুই স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। সেটা বদলে করা হচ্ছে ৬টা।
রিয়ালে অনিশ্চিত ভিনি, নতুন মরশুমে ব্রাজিলিয়ান তারকাকে নিতে মরিয়া প্রিমিয়ার লিগের ক্লাব!
গৌরীদেবী চাননি উত্তমের মরদেহ স্পর্শ করুন সুপ্রিয়া? মহানায়কের মৃত্যুর ৪৬ বছর পর সত্য়িটা বলেই ফেললেন কন্যা সোমা
সোমবার থেকে কোন লাইনে কখন চলবে মেট্রো
ব্লু লাইন (প্রথম মেট্রো)
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৬টা
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা ১৫ মিনিট
মহানায়ক উত্তম কুমার থেকে দমদম- সকাল ৬টা ১৫ মিনিট
দমদম থেকে মহানায়ক উত্তম কুমার- সকাল ৬টা ১৫ মিনিট
দমদম থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৬টা ১৫ মিনিট
ব্লু লাইন (শেষ মেট্রো)
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ৩মিনিট
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ১৮ মিনিট
দমদম থেকে শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ১৫ মিনিট
দমদম থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ৩০ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- রাত ১০টা ১৫ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম- রাত ১০টা ৩০ মিনিট
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ২৮ মিনিট
মহানায়ক উত্তম কুমার থেকে দমদম- রাত ১০টা ৪৩ মিনিট
গ্রিন লাইন (প্রথম মেট্রো)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫- সকাল ৬টা
সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান- সকাল ৬টা ৯ মিনিট
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান- সকাল ৬টা ১৫ মিনিট
গ্রিন লাইন (শেষ মেট্রো)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫- রাত ১০টা ৩০ মিনিট
সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান- রাত ১০টা ৩০ মিনিট
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান- রাত ১০টা ৩৬ মিনিট
রবিবারের সময় (প্রথম মেট্রো)
দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম- সকাল ৯টা
মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর- সকাল ৯টা
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর- সকাল ৯টা
দমদম-শহিদ ক্ষুদিরাম- সকাল ৯টা ৫ মিনিট
শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম- রাত ১০টা ৩ মিনিট
দক্ষিণেশ্বর-মহানায়ক উত্তম কুমার- রাত ১০টা ১৮মিনিট
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর- রাত ১০টা ১৫ মিনিট
শহিদ ক্ষুদিরাম-দমদম- রাত ১০টা ৩০ মিনিট


Post A Comment:
0 comments so far,add yours