আজ পবিত্র উল্টো রথ। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই গঙ্গাসাগরে নেমেছে সাধারণ মানুষের বিশাল ঢল। সাগরের ছয়ের ঘেরি থেকে ইসকনের এই রথটি মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সবেমাত্র রথ টানা শুরু হয়েছে।
রথযাত্রার দিন গঙ্গাসাগরের রুদ্রনগর থেকে ছয়ের ঘেরি পর্যন্ত রথ টানা হয়েছিল এবং সেখানেই ছিল মাসির বাড়ি। শুক্রবার উল্টো রথে সেই মাসির বাড়ি থেকে জগন্নাথদেবকে পুনরায় গঙ্গাসাগরের ইসকন মন্দিরে ফিরিয়ে আনার পালা। আর এই রথযাত্রার শুরুতেই ঢাক, ঢোল, করতাল ও বিভিন্ন নিত্যর মধ্য দিয়ে এবং জয় জগন্নাথ' ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন রথের দড়িতে টান দেওয়ার জন্য।
এদিকে, এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য শুরু থেকেই তৎপর রয়েছে প্রশাসন। গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার একাধিক পুলিশ কর্মী এবং বিশাল পুলিশ বাহিনী গোটা রথের রুট জুড়ে কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। ভক্তদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্তমানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলেছে উল্টো রথযাত্রার এই পবিত্র পর্ব।


Post A Comment:
0 comments so far,add yours