আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও আর্থিকভাবে পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। নির্দিষ্ট দিনমজুর, গৃহহীন, কাঁচা বাড়িতে বসবাসকারী, এবং ভিখারি বা রিকশাচালক তাঁরা মূলত এই সুবিধা পাবেন। আয়-নির্বিশেষে ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় ৫লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবেন।
যাঁরা পাবেন না 'আয়ুষ্মান ভারত', তাঁদের জন্যও এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাংলায় আবারও সরকারি বিমা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা পাবেন তাঁরা। রেজিনগরের সভা থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও আর্থিকভাবে পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেয় রাজ্য সরকার। দিনমজুর, গৃহহীন, কাঁচা বাড়িতে বসবাসকারী- তাঁরাই মূলত এই সুবিধা পাবেন। যাঁদের পাকা বাড়ি, চার চাকা গাড়ি, সরকারি চাকরি, বা যাঁদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অযোগ্য। ৫ একরের বেশি কৃষিজমি অথবা যন্ত্রচালিত চাষের সরঞ্জাম থাকলে, তাঁরা পাবেন না। পরিবারের কেউ আয়কর দিলে, তাঁরাও আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবেন না। আয়-নির্বিশেষে ৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় ৫লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবেন।
আদালত যখন নির্দেশ দিয়েছে, তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন?’ অভিষেককে তুলোধনা অগ্নিমিত্রার
রাজ্যে এখন ঘরে ঘরে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম তোলার কাজ চলছে। তবে এই প্রকল্পের নির্দিষ্ট কিছু আর্থ-সামাজিক মাপকাঠি থাকায়, কারা কারা শেষ পর্যন্ত এর সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যেসব পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য নন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করেছে, যেখানে সমপরিমাণ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয়, কীভাবে এই বিমার সুবিধা পেতে আবেদন করতে পারবেন। সেটা নির্দিষ্ট সময়ে ধাপে ধাপে সামনে আনবে সরকার।


Post A Comment:
0 comments so far,add yours