বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে। এক মহিলা বলেন, "আমি কলকাতায় থাকি। ছেলে এখানে থাকে। এই বাসগুলো চালু হলে গ্রামের মানুষের খুব সুবিধা হবে। এর থেকে ভালো উদ্যোগ হয় না। পরিবর্তন হয়ে খুবই ভাল হয়েছে। সরকার যে কাজ করছে দেখা যাচ্ছে।"
রাজ্যে আরও ৫টি সরকারি বাস চালু হল, কোন রুটে চলবে?
বাস পরিষেবা চালু
রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে, সরকারি বাসে মহিলারা ফ্রি যাতায়াত করতে পারবেন এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল বিজেপি। আর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। রাজ্যে চালু হল আরও সরকারি বাস। নাম দেওয়া হয়েছে ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতা পযন্ত প্রতিদিন চলবে মোট পাঁচটি সরকারি বাস।
এতদিন, তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এখানকার বাসিন্দারা। বিশেষ করে খুশি হয়েছেন মহিলারা। কারণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা।
৮দিন পর উদ্ধার হওয়া ট্রলার থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ, এখনও পর্যন্ত ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার, নিখোঁজ ৬
ক্যানসারকে হারিয়েও বাঁচল না প্রাণ, প্রয়াত‘জুরাসিক পার্ক’অভিনেতা স্যাম নিল
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, “এখান থেকে প্রচুর মানুষ পুরী যান। এবং উত্তরবঙ্গেও যাতে যেতে পারেন সেই ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ গোটা রাজ্যে যেতে পারে। ট্রেনের পাশাপাশি বাসের সুবিধা যাতে পায় সেই চেষ্টাই করব দেওয়ার। শুধু বাস না, ভাল বাসের সুবিধা যাতে দিতে পারি চেষ্টা করেছি। এই সরকার মানুষের সরকার।”
নতুন বাস কোথায়-কোথায় যাবে?
বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে। এক মহিলা বলেন, “আমি কলকাতায় থাকি। ছেলে এখানে থাকে। এই বাসগুলো চালু হলে গ্রামের মানুষের খুব সুবিধা হবে। এর থেকে ভালো উদ্যোগ হয় না। পরিবর্তন হয়ে খুবই ভাল হয়েছে। সরকার যে কাজ করছে দেখা যাচ্ছে।”


Post A Comment:
0 comments so far,add yours