দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ডাক্তার বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুজন। স্থানীয় সূত্রে খবর, সোমবার বৃষ্টি চলাকালীন একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটিতে তিন ব্যক্তি ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাইকে থাকা তিনজনের মধ্যে দু’জন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours