ক্রীড়া দফতরের এই আর্থিক সহায়তায় জেলার প্রধান বা জনবহুল এলাকাগুলোতে বড় পর্দার ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে উৎসবের মেজাজে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন।
আপনাকে সরাসরি বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করছে শুভেন্দু-সরকারই
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ফুটবলের মহারণ চলছে। পাড়ার ক্লাবঘরের ঠেক থেকে শুরু করে চায়ের দোকান- ঝড় উঠছে চায়ের কাপে। কিন্তু এবার এই উপভোগ করতে এবার আর শুধু ঘরের টিভির ছোট পর্দায় চোখ আটকে রাখতে হবে না বাংলার ফুটবলপ্রেমীদের। ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে এবার রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে বড় আকারে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে এই মেগা আয়োজনের জন্য ইতিমধ্যেই বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, খেলা দেখানোর সুব্যবস্থা করার জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ক্রীড়া দফতরের এই আর্থিক সহায়তায় জেলার প্রধান বা জনবহুল এলাকাগুলোতে বড় পর্দার ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে উৎসবের মেজাজে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন।
ছোট স্তনে কাজ হবে না তাই...!' এরপরই পরিচালক যা বলেছিলেন তা ভাবলে আজও গায়ে কাঁটা দেয় সমীরা রেড্ডির
এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের (DM)। জায়ান্ট স্ক্রিন বসানোর জায়গা নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের বসার উপযুক্ত পরিবেশ তৈরি করার বিষয়টি জেলাশাসকরাই তদারকি করবেন। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার মানুষও বিশ্বমানের ফুটবল ম্যাচ বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই এই খবর রাজ্যের প্রত্যন্ত গ্রামের ফুটবলপ্রেমীদের জন্য আক্ষরিক অর্থেই বড় খবর। একসঙ্গে গোটা গ্রাম বসে খেলা দেখার থাকবে আলাদাই অনুভূতি।


Post A Comment:
0 comments so far,add yours