ম্যানগ্রোভ লাগানোর ট্রেনিংয়ের বকেয়া টাকা এবং সার্টিফিকেটের দাবিতে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সহকারী সভাপতি স্বপন কুমার প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তিন শতাধিক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাসাগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।


মহিলাদের অভিযোগ, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর উদ্যোগে গঙ্গাসাগরে ম্যানগ্রোভ লাগানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই সময় যাতায়াত বাবদ প্রত্যেকের সাড়ে ছ'হাজার টাকা এবং সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন ট্রেনিং চলার পর তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। বকেয়া টাকা ও সার্টিফিকেট না মেলায় ক্ষুব্ধ মহিলারা এই আন্দোলনে শামিল হন।

 বিক্ষোভকারীদের অভিযোগ, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন স্বপন কুমার প্রধান। সেই কারণেই তাঁর বাড়ির সামনে এসে বকেয়া টাকা ও সার্টিফিকেটের দাবি জানান তাঁরা। দীর্ঘক্ষণ বাড়ির সামনে বিক্ষোভ চললেও তিনি বাইরে আসেননি, ফলে ক্ষোভ আরও বাড়ে এবং মহিলারা রাস্তায় বসে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পুলিশ ও প্রশাসনবিক্ষোভকারী মহিলাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে। এক সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে মহিলারা অবরুদ্ধ বিক্ষোভ তুলে নেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours