কন্ডাক্টর তাঁর ব্যাগ খুলে দেখান যে তাঁর কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন, তাহলে তিনি যেন বাস থেকে নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও, মন্ত্রী চুপচাপ নেমে যান বাস থেকে। পরে তিনি অটো-রিক্সায় করে এক কিলোমিটার যান।
বেঙ্গালুরু: বাসে-ট্রেনে যাতায়াত করার সময় অন্যতম মাথাব্যথা হল খুচরো টাকা। নিত্যদিনই বহু যাত্রীকে এই নিয়ে ভোগান্তি পোহাতে হয়। অনেকেরই অটো চালক বা বাস কন্ডাক্টরের সঙ্গে ঝগড়া লেগে যায়। যাত্রীদের এই সমস্যা এবার হাড়ে হাড়ে টের পেলেন পরিবহন মন্ত্রী। খুচরো দিতে না পারায়, তাঁকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর।
কর্নাটকের পরিবহন মন্ত্রী বাইরথি সুরেশ যাত্রীদের সুবিধা-অসুবিধা বুঝতেই ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠেছিলেন। নিজের পরিচয় গোপন করতে মন্ত্রী মুখে মাস্ক পরে ছিলেন। কন্ডাক্টর যখন টিকিট কাটতে আসেন, তখন মন্ত্রী মশাই ১০০ টাকার নোট দিয়ে দুটি টিকিট কাটতে বলেন।
কন্ডাক্টর তাঁর ব্যাগ খুলে দেখান যে তাঁর কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন, তাহলে তিনি যেন বাস থেকে নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও, মন্ত্রী চুপচাপ নেমে যান বাস থেকে। পরে তিনি অটো-রিক্সায় করে এক কিলোমিটার যান।

Post A Comment:
0 comments so far,add yours