শতবর্ষে পদার্পণ করল বামনখালির ঐতিহ্যবাহী রথযাত্রা। শুক্রবার বিকেলে সাড়ম্বরে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল উল্টোরথ উৎসব।
এদিন সোজা রথে বইচবাড়ি থেকে বামনখালিতে মাসির বাড়িতে নিয়ে আসা রথ পুনরায় শুক্রবার বিকেলে মাসির বাড়ি থেকে মূল মন্দিরের উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়। এই উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।


Post A Comment:
0 comments so far,add yours