পূর্বতন সিপিএম ও তৃণমূল সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, "দীর্ঘদিন ধরে বিদেশি বিচারধারায় প্রভাবিত কমিউনিস্ট সরকারের অধীনে ছিল বাংলা। তাদের থেকে মুক্ত হওয়ার পর বিচারধারাহীন, দুর্নীতিগ্রস্ত এবং ক্রিমিনাল তৃণমূল সরকারের জালে ফাঁসে। তার ফলে সোনার বাংলার স্বপ্ন নষ্ট হয়ে যায়।"

শুভেন্দুজির গতি দেখেছি, বাংলার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না', বলে দিলেন শাহ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


 বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গঠনের ২ মাসের মধ্যেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু-সরকার। রাজ্যে শিল্পের খরা কাটাতে উদ্যোগী হয়েছে। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, “শুভেন্দু অধিকারীর গতি দেখে মনে হচ্ছে বাংলার ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না।”


হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে কারখানা করছে আমূল। নাম আমূল বাংলা ডেয়ারি। এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ওই কারখানার ভূমি পুজো অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


সময় চাই', অভিষেকের অফিস ভাঙার মামলায় বলল রাজ্য, শুনানি শুরুই হল না এখনও
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক? স্থানীয় বাসিন্দারা বললেন...
কী বললেন অমিত শাহ?


মুখ্যমন্ত্রী হিসেবে এই দু’মাসে শুভেন্দুর কাজের প্রশংসা করে শাহ বলেন, “আমি শুভেন্দুজির গতি দেখেছি। বাংলার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। দেখতে দেখতে বাংলা ঘুরে দাঁড়াবে। এর জন্যই আমরা ২০১৬ সাল থেকে লড়াই করছি।”

পূর্বতন সিপিএম ও তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, “দীর্ঘদিন ধরে বিদেশি বিচারধারায় প্রভাবিত কমিউনিস্ট সরকারের অধীনে ছিল বাংলা। তাদের থেকে মুক্ত হওয়ার পর বিচারধারাহীন, দুর্নীতিগ্রস্ত এবং ক্রিমিনাল তৃণমূল সরকারের জালে ফাঁসে। তার ফলে সোনার বাংলার স্বপ্ন নষ্ট হয়ে যায়।” এবার বাংলা ঘুরে দাঁড়াবে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ বাংলায় বিশ্বের সবচেয়ে বড় দই প্ল্যান্ট হচ্ছে। গোটা দেশে এখান থেকে দই যাবে। সবাই বাংলাকে আশীর্বাদ করবে।” বিজেপি সোনার বাংলার স্বপ্ন পূরণের কাজ করবে বলে জানান শাহ।

অন্যদিকে, বাংলায় আমূলের বিনিয়োগ নিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, “যারা বলেছিল গুজরাট হতে দেব না। তারা আজ বাড়িতে বসে দেখছে, আমূল পশ্চিমবঙ্গে ৭০০ কোটি টাকার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours