সাধারণ মানুষের সমস্যা সরাসরি জানতে এবং এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার হরিণবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক সুমন্ত মণ্ডল। এদিন তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ শোনেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে অন্নপূর্ণা যোজনা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জল ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন। সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বিধায়ক সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, পর্যায়ক্রমে এলাকার সমস্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিধায়ক হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তন বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখেন তিনি।
এরপর ‘এক গাছ, এক প্রাণ’ কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে নিজের মায়ের স্মৃতিতে একটি চারাগাছ রোপণ করেন বিধায়ক। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।
এদিনের কর্মসূচিতে বিধায়কের সঙ্গে দলের স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন।
বকখালি থেকে মুন্না সরদারে কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours