তবে যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, “আগের সরকারের আমলে কাজ হয়নি। তারা কোনও সহযোগিতা করেনি।”
আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নবান্নে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা, ১২৫ দিনের কাজ, নানাবিধ বিষয় নিয়েই হল কথা। শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে নিয়েই সাংবাদিক বৈঠকও করলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি স্পষ্ট জানালেন, প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে ৮০ লক্ষ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা করে আলোচনাও হয়।
সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু বলেন, “আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে ১ হাজার কোটি। ২৪০০ কিলোমিটার রাস্তা জন্য এসেছে টাকা। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষদের আয় সুনিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলায় ১২৫ দিনের কাজে চিহ্নিত ২ কোটি ৫৬ লক্ষ।”
অযধ্যার পর এবার পুণে, ২৫.৭ একর জমি কিনলেন রণবীর কাপুর! কত টাকা খরচা হল জানেন?
তবে যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, “আগের সরকারের আমলে কাজ হয়নি। তারা কোনও সহযোগিতা করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের খুব দ্রুত বিকাশ হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশেও দাঁড়াবে সরকার। আবাস পেতে যাতে দেরি না হয় তার জন্য প্রথমে ১ লাখ ঘর দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারত সরকার সবরকম সাহায্য করবে।”


Post A Comment:
0 comments so far,add yours