নন্দীগ্রামের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে ১১০০ জায়গায় জনকল্যাণ শিবির চলছে। এর সুবিধা সমাজের সব স্তরের লোক পাবেন। তাঁর অভিযোগ, "যেখানেই আমরা হাত দিচ্ছি সেখানে বিগত সরকারের স্বেচ্ছাচারিতা ধরা পড়ছে,যেভাবে টাকা লুঠ করেছে ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের সহযোগিতা করুন।"

 অন্নপূর্ণা, আয়ুষ্মান থেকে আবাস...জনকল্যাণ শিবিরে রাজ্যের কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন? জেনে নিন
প্রতীকী চিত্র
আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির (Jan Kalyan Shibir)। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শিবিরগুলির বাইরে লাইন পড়ে গিয়েছে। জানা গিয়েছে, এই শিবিরের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। সোমবারই নন্দীগ্রাম (Nandigram) থেকে এই কর্মসূচির সূচনা করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তবে, শিবির থেকে কোন কোন প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন, জেনে নিন।


জনকল্যাণ শিবির নিয়ে কী ঘোষণা শুভেন্দুর?
নন্দীগ্রামের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে ১১০০ জায়গায় জনকল্যাণ শিবির চলছে। এর সুবিধা সমাজের সব স্তরের লোক পাবেন। তাঁর অভিযোগ, “যেখানেই আমরা হাত দিচ্ছি সেখানে বিগত সরকারের স্বেচ্ছাচারিতা ধরা পড়ছে,যেভাবে টাকা লুঠ করেছে ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের সহযোগিতা করুন। দরকারে প্রশাসনিক লোক জনসাধারণের বাড়িতে যাবেন। স্বচ্ছতার সঙ্গে তালিকা হবে,আপনাদের যা যা প্রয়োজন এই সরকার পৌঁছে দেবে,যেখানে জনগণ প্রতারিত হবেন না।”

আজ থেকে জনকল্যাণ শিবিরে আবেদন করা যাবে আয়ুষ্মান ভারতের, কী কী ডকুমেন্ট লাগবে?
শিবির থেকে মোট ৫৪টি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। কোন কোন ক্ষেত্রে আবেদন করতে পারবেন দেখে নিন


আয়ুষ্মান ভারত
অন্নপূর্ণা যোজনা
ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টান্স প্রোগ্রাম
সুকন্যা সমৃদ্ধি যোজনা
বেটি বাঁচাও, বেটি পড়াও
পিএম কিসান সম্মান নিধি
কিসান ক্রেডিট কার্ড
মাটির স্বাস্থ্য কার্ড
কৃষি পরিকাঠামো তহবিল
ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড
আধার এনরোলমেন্ট ও সিডিং
সিএএ আবেদন
জমির রেকর্ড মিউটেশন
জমির রেকর্ডে ছোট সংশোধন
পাট্টার আবেদন
পিএম সূর্যঘর যোজনা
পিএম স্বনীধি যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনা
পিএম উজ্জ্বলা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা-সহ একাধিক প্রকল্প
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours