বিরোধী দলনেতার চেয়ারে বসতেই 'দর' বাড়ছে ঋতব্রতর, রাতেই দেখা করতে চলে এলেন শওকত। এদিকে বিগত কয়েকদিন তীব্র টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়াক বুধবার বারবেলায় কার্যত ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের দলে এখন নিজেই কোণঠাসা থেকে একঘরে হয়ে গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।


রাতেই বিধানসভায় ঋতব্রত-শওকত সাক্ষাৎ, কী কথা হল ১০ মিনিটে?
রাজনৈতিক মহলে চাপানউতোর

বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসতেই ‘দর’ বাড়তে শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের হেভিওয়েটরা যোগাযোগ করতে শুরু করেছেন। তেমনই তৃণমূলের পরাজিত হেভিওয়েট নেতা শওকত মোল্লা বুধবার রাতে বিধানসভায় এসে স্পিকারের দেওয়ার স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে মিনিট দশেক কথা হয় বলে জানা যাচ্ছে। 


সূত্রের খবর, বিরোধী দলনেতার ঘরেই কথা বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লারা। কথা হয়েছে রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে। এমনকি ঋতব্রতর ঘনিষ্ঠ মহল মনে করে, ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লাকে সরানো হয়েছিল ইচ্ছাকৃত ভাবেই। তার ফলে ভাঙড়ে পরাজিত হতে হয় শওকত মোল্লাকে। 




সময় দিত, সঙ্গ দিত…’, ঠিক কী চক্র চালাতেন ইন্দ্রনীল সেন? পর্দাফাঁস করতে এবার মুখ্যমন্ত্রীর কাছে দুই গায়িকা
এদিকে বিগত কয়েকদিন তীব্র টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়াক বুধবার বারবেলায় কার্যত ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের দলে এখন নিজেই কোণঠাসা থেকে একঘরে হয়ে গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিদ্রোহী বিধায়করা মুখে বলছেন তাঁদের যত ক্ষোভ অভিষেককে ঘিরেই। অন্যদিকে বিরোধী দলনেতার চেয়ারে বসেই নতুন সরকারকে সহযোগিতার বার্তা দিয়েছেন ঋতব্রত। হাতে হাতে রেখে একযোগে এগোনোর কথা বলছেন তাঁরা। তৃণমূল থেকে বহিষ্কারের ৪৮ ঘণ্টার মধ্যে কার্যত নতুন তৃণমূলের মুখ হয়ে উঠেছিলেন ঋতব্রত। বিরোধী দলনেতা হয়েই এবার তিনিও অভিষেককে তীব্র কটাক্ষবাণ শানিয়েছেন। দেগেছেন তোপের পর তোপ। যদিও নব তৃণমূলের ৫৮ জনের ব্লক আবার এখনও পরামর্শদাতা হিসাবে চাইছে মমতাকেই। এই অবস্থায় শওকতের মতো দাপুটে নেতার ঋতব্রত সঙ্গে দেখা করার পর সমীকরণটা কোনদিকে যায় তা নিয়ে চাপানউতোর চলছে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours