স্বচ্ছতা অ্যাপ উদ্বোধনে সোমবার কলকাতা পুরনিগমে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল, বিজেপি- সব দলের কাউন্সিলররাই উপস্থিত হয়েছিলেন। সেখানে হাজির হয়ে একাধিক প্রকল্পে টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেন তিনি।
দেশের আগে কলকাতায় হবে 'ডিলিমিটেশন', ৬ মাসের মধ্যে ভোট হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারী
ইস্তফা দিয়েছেন মেয়র। বর্তমানে প্রশাসক হিসেবে কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। এবার পুরভোটের অপেক্ষা। আগামী ৬ মাসের মধ্যেই সেই ভোট হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, ভোটের আগে কলকাতায় ডিলিমিটেশন (Delimitation in Kolkata) বা আসন পুনর্বিন্যাস হবে বলেও ঘোষণা করেছেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফিরহাদ হাকিম মেয়র পদে ইস্তফা দেওয়ার পর নতুন মেয়র নিযুক্ত করতে সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ তৃণমূলকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। মেয়র পদে তৃণমূল কাউকে নিযুক্ত করতে না পারায় প্রশাসক নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার ভোট হলে নির্বাচিত হবেন মেয়র।
ফের বিয়ে করলেন উর্মিলার প্রাক্তন স্বামী মহসিন, নতুন বউকে নিয়ে কী লিখলেন?
বক্তব্যের শেষে শুভেন্দু জানান, কলকাতায় আসন পুনর্বিন্যাস করা হবে। কীভাবে হবে সেই ওয়ার্ড পুনর্বিন্যাস হবে, কেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করেননি শুভেন্দু। বর্তমানে কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ড আছে। কীভাবে পুনর্বিন্যাস হবে, এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “রাজ্য সরকার প্রস্তাব দেবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।” উল্লেখ্য, মাস কয়েক আগেই লোকসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তবে, মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাশ করানো যায়নি।
এদিকে, কলকাতা পুরনিগমকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা দেওয়া হতে পারে। অম্রুত যোজনায় ৬০-৪০ অনুপাতে আরও ৫০০ কোটি টাকা দেওয়া যেতে পারে। ‘নমামী গঙ্গা’ প্রকল্পে ৫০০ কোটি টাকা, স্বচ্ছ ভারতেও আরও সাহায্য করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours