যে পথ বিজনেস ক্লাসে যেতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, সেই পথ লাখ পাঁচেক টাকা খরচ করে চার্টার্ড বিমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই যাত্রা নিয়ে সমালোচনা হয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন তুলেছেন দলের নেতাদের একাংশ। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতারাও সেই প্রশ্ন তুলেছেন।

 ভারতে এমন নজির নেই! ১৫০ কোটির রেকর্ড গড়েছে মমতার তৃণমূল

দলের পরাজয়ের পর ভিতরে-বাইরে আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। একসময় যাঁরা ‘সেনাপতি’ বলে সম্বোধন করতেন, আজ তাঁরাও ছাড়ছেন না। আর সেই বিক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে অভিষেকের বিমান-যাত্রা। যে পথ বিজনেস ক্লাসে যেতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, সেই পথ লাখ পাঁচেক টাকা খরচ করে চার্টার্ড বিমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই যাত্রা নিয়ে সমালোচনা হয়েছে ইতিমধ্যেই। তবে, বিগত কয়েক বছরের হিসেব বলছে, শুধু চার্টার্ড বিমানে তৃণমূল যা খরচ করেছে, তা আগে কখনও কোনও আঞ্চলিক দল করেনি।


তৃণমূলের অডিট রিপোর্ট বলছে, মাত্র ৪ বছরে চার্টার্ড বিমানে ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। এর মধ্যে বেশিরভাগটাই খরচ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।

অভিষেকের উড়ান-খরচ জানলে চমকে যাবেন!
২০২২ সালে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

২০২৩ সালে খরচ হয়েছে ১৩ কোটি টাকা।

২০২৪ সালে খরচ হয়েছে ৫৬ কোটি টাকা।

২০২৫ সালে খরচ হয়েছে ৩৭ কোটি টাকা।

অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৪১ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। তথ্য বলছে, ভারতের আর কোনও আঞ্চলিক দল এত টাকা খরচ করেনি। অর্থাৎ কার্যত রেকর্ড করেছে তৃণমূল। ২০২১ সালের পর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এর আগের খরচের হিসেব পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে কোথা থেকে এল এত টাকা।

উল্লেখ্য, এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতারাও। কুণাল ঘোষও বলেছেন, “দলের টাকা হলে, সমর্থন করি না।” বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, যত টাকা চার্টার্ড বিমান ভাড়া নিয়ে খরচ হয়েছে, তত টাকায় আস্ত বিমান কিনে ফেলতে পারত তৃণমূল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours