এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ
বাসন্তী: জায়গায়-জায়গায় এসটিএফ (STF)-এর হানা। কোথাও পুকুরের নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কোথাও আবার বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র। এত আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? শুধু তাই নয়, এই আগ্নেয়াস্ত্রগুলি লোকাতে রীতিমতো বুদ্ধির ব্যবহার করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লাকে। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে শুধু তিনিই নন, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও চারজন।
শনিবার বিকেল পাঁচটা নাগাদ STF -এর বিশাল বাহিনী দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে আসেন। গোয়েন্দারা এসে হানা দেন চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত প্রধান সাহারা মোল্লা ও তাঁর স্ত্রী রমজান মোল্লার বাড়িতে। তারপর রমজানকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এরপর SIF রীতিমতো অভিযুক্তের বাড়িতে গর্ত খুঁড়ে খুঁড়ে তল্লাশি চালায়। আগেই গোয়েন্দাদের কাছে খবর ছিল, অভিযুক্তের বাড়িতে মাটির তলায় আগ্নেয়াস্ত্র পুঁতে রাখা রয়েছে। সেই মতোই তাঁরা মাটি খোঁড়া শুরু করেন। আর তারপরই গোয়েন্দারা গ্রেফতার করে অভিযুক্তকে।
STF সূত্রে খবর, এই ঘটনায় যোগ রয়েছে সন্দেশখালিরও। বাসন্তীতে মোট পাঁচজন গ্রেফতার হয়েছে অন্যদিকে সন্দেশখালিতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেখানে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুকুরের ভিতর থেকে। সেই ঘটনাতে গ্রেফতার হয়েছেন তিনজন। জানা যাচ্ছে এই নিয়ে মোট ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours